চট্টগ্রাম দেওয়ানহাট খাদ্যগুদামে মারামারিতে জড়িয়ে প্রহরীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে দুই নিরাপত্তা প্রহরীর মধ্যে মারামারিতে ওসমান গণি (৪০) নামের একজন মৃত্যুবরণ করেছে।
ওসমান গণি কক্সবাজার জেলার মহেশখালীর তজু মিয়ার ছেলে।
বুধবার (৫ জুলাই) গভীর রাতে দেওয়ানহাটের সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানা পুলিশ মো. জিয়া নামের অভিযুক্ত আরেক প্রহরীকে আটক করেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, “দুই প্রহরীর মধ্যে বুধবার রাতে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতি ও মারামারিতে জড়ায়। একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “মারামারিতে জড়ানো জিয়া নামের একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ওসমান গণির ভাই কলিমউল্লাহ জানান, তার ভাই খাদ্যগুদামে প্রহরীর কাজ করতেন। রাতে অপর এক প্রহরীর সঙ্গে মারামারির ঘটনা ঘটে। আহত অবস্থায় ওসমানকে দায়িত্বরত এক আনসার সদস্য হাসপাতালে নিয়ে যান।
চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, “রাত সোয়া দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা ওসমান গণিকে মৃত ঘোষণা করেন।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Thursday, July 06, 2023
Rating:
