NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বাম গণতান্ত্রিক জোট

 

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, সাজানো নির্বাচন করে আওয়ামী লীগ আর ক্ষমতায় যেতে পারবে না। তাঁরা বলেছেন, দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যাতে একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সে লক্ষ্যেই সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

বুধবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ–মার্ক্সবাদী) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে। খেলাপিদেরও নতুন ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়া হয়েছে।

সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২৩ পাসের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের অধীন প্রতিষ্ঠানে নিয়োজিত সরকারি কর্মচারীদের নামে কোনো ফৌজদারি অভিযোগ থাকলেও পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। তাদের গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এসবই একটি সাজানো নির্বাচনের চক্রান্ত, তা সহজেই বোঝা যায়।

সভায় সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

সভায় সরকারের বিরুদ্ধে গণ–আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বাম জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার ও শামীম ইমাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য ও রাশেদ শাহরিয়ার, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য মো. রুবেল। বৈঠকের শুরুতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বাম গণতান্ত্রিক জোট Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Wednesday, July 05, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.