NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন আগামীকাল

 

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামীকাল শুক্রবার পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল বিকেল চারটায় আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন ওবায়দুল কাদের। 

অনুষ্ঠানে আগত সাংবাদিকেরা মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে পারবেন।

পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এরপরের ধাপে হবে ‘সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট’। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান’ বা পরীক্ষামূলক চলাচল। এই তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ডিএমটিসিএল। কোম্পানিটির সূত্র জানায়, পরীক্ষামূলক চলাচল শুরুর আগে মেট্রোরেলের পথ যাচাই (ভেরিফিকেশন) করতে হয়।

গতকাল বুধবার প্রকৌশলীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পায়ে হেঁটে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেলপথ যাচাই করেছেন। এ সময় পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরুর ক্ষেত্রে কোনো বাধা, চ্যালেঞ্জ কিংবা কারিগরি ত্রুটি আছে কি না, তা দেখেছেন কর্মকর্তারা।

ডিএমটিসিএল বলছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে তারা পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। উদ্বোধনের দিন ঠিক করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে।

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন আগামীকাল Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Thursday, July 06, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.