NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

 শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 আজ ঢাকায় ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে ঈদুল আজহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসেবে কাজ করে।’

নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার বন্ধন উভয় দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি জনগণের আত্মত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে।

মোদি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন, ঈদের পবিত্র উৎসব দুই প্রতিবেশী দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।


শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Wednesday, June 28, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.